বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

জাককানইবি প্রতিনিধি ১৬ মে , ২০২৬, ১৬:০৭:৫২

170
  • ছবি: নিউজজি

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ও অষ্টম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) সকাল ১১টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ‘নজরুল ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনকৃত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে পরিচিতি পর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

উপাচার্য বলেন, ফুল পবিত্রতা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তার মর্যাদা রাখতে চাই। বিদায়ের সময়ও যেন একই ভালোবাসা পাই, সেটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, সময়ের প্রয়োজনে এখন অনেকেই অবস্থান বদলান। তবে কেউ যেন অতিরিক্ত সুবিধার আশায় নিজস্বতা হারিয়ে না ফেলেন। যে যেমন ছিলেন, সেভাবেই থাকুন-সততা ও যোগ্যতার মূল্যায়ন করা হবে।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী ৪ বছর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers