মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

শিক্ষা

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজজি ডেস্ক ২১ মে , ২০২৬, ১২:৪৫:১৩

132
  • সংগৃহীত

ঢাকা: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হতে যাচ্ছে।

তবে শুক্রবার (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও মূলত আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাসের পরেই ছুটি শুরু হচ্ছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে, মাদ্রাসা শিক্ষার্থীরা আরো কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত।

তবে ছুটি শুরুর আগের ২ দিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ এবং ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই ছুটি আরো দীর্ঘ হচ্ছে। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসাগুলোয় সর্বমোট ২৩ দিন ছুটি থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers