বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরফান ও হাসান

নিউজজি ডেস্ক ২১ মে , ২০২৬, ১৭:১৫:১৭

160
  • ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরফান ও হাসান

ঢাকা: ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এফইউডিসি) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা, যুক্তিবাদ, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব বিকাশ এবং পাবলিক স্পিকিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী মো. আরফান হোসেন। সহসভাপতি হিসেবে রয়েছেন আইন বিভাগের ৩২তম ব্যাচের শাজিদ উল হক ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিবিএ বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী হাসান মাহমুদ হৃদয়। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএসই বিভাগের ৩১তম ব্যাচের কাজী মো. বাহা উদ্দিন ফারুকী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইফতেখারুল ইসলাম ইমন, অর্থ সম্পাদক হিসেবে মোহাম্মদ ইরফান ইসলাম এবং প্রকাশনা সম্পাদক হিসেবে জান্নাতুল তাজরিন তনু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পিয়াসা আক্তার, মুমতাহেনা আলম মুনিরা, জাওয়াতা আফনান ইবনুন, ফারিয়া ইয়াসমিন ইভা ও নিশাত তাসনিম এলা।

ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ। তাঁর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নবগঠিত কমিটি আগামী এক বছরের কার্যক্রম পরিচালনা করবে।

দীর্ঘদিন ধরে ফেনী ইউনিভার্সিটির অন্যতম সক্রিয় ছাত্রসংগঠন হিসেবে এফইউডিসি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। বিতর্কের পাশাপাশি পাবলিক স্পিকিং, মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন), বিজনেস কেস স্টাডি এবং নেতৃত্বভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে সংগঠনটি। এর মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত একটি আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হওয়া ক্লাবটির উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত।

নবনির্বাচিত সভাপতি মো. আরফান হোসেন বলেন, “বিতর্ক শুধু তর্কের বিষয় নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্ব তৈরির একটি শক্তিশালী মাধ্যম। আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সক্রিয় বিতর্ক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে সব বিভাগের শিক্ষার্থীরা নিজেদের যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পাবে।”

সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিদয় বলেন, “আমরা এমন কর্মশালা, প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করতে চাই, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নয়নে সহায়তা করবে। দলগত প্রচেষ্টা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির বিতর্কচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা কাজ করব।”

ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবনির্বাচিত কমিটি বিভিন্ন কর্মশালা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গঠনমূলক আলোচনা ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers