বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

শিক্ষা

জাতীয় কবির জয়ন্তীতে নবোদ্যম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

জাককানইবি প্রতিনিধি ২৫ মে , ২০২৬, ১৫:১২:৩৫

167
  • জাতীয় কবির জয়ন্তীতে নবোদ্যম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

জাককানইবি: শতবর্ষ আগে যিনি সুবিধাবঞ্চিত, অসহায় ও পথশিশুদের অধিকার এবং সাম্যের বাণী শুনিয়েছেন, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এক বিশেষ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবোদ্যম ফাউন্ডেশন’। সোমবার (২৫ মে) সংগঠনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই আয়োজন প্রসঙ্গে নবোদ্যম ফাউন্ডেশনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলী জানান, নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি। তিনি আমৃত্যু সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকারের কথা বলে গেছেন। কবির স্মৃতিধন্য এই ত্রিশালের মাটিতে তাঁর জয়ন্তীকে কেন্দ্র করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা নজরুল চর্চারই একটি অংশ। একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়তে নজরুলের সাম্যবাদী দর্শন তরুণ প্রজন্মকে আজীবন অনুপ্রেরণা জোগাবে।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রনি  জানান, নবোদ্যম ফাউন্ডেশন সবসময় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে—যাদের অধিকারের কথা নজরুল শতবর্ষ আগেই তাঁর লেখনীতে ফুটিয়ে তুলেছিলেন। কবির জয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই পরিবেশবান্ধব উদ্যোগ। নজরুলের আদর্শকে ধারণ করে আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই বিশেষ উদ্যোগ সম্পর্কে নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আশিকুর রহমান জানান, জাতীয় কবির ১২৭তম জয়ন্তীর এই ঐতিহাসিক ক্ষণে ত্রিশালে বিশ্ববিদ্যালয় শাখার এই সপ্তাহব্যাপী কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। নজরুল মানেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন চেতনা এবং শোষিত মানুষের ভরসা। নবোদ্যম ফাউন্ডেশন নজরুলের সেই মানবিক দর্শনকে ধারণ করেই পথশিশু ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করছে। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশের সুরক্ষায় তরুণদের এই দীর্ঘমেয়াদী এগিয়ে আসা সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই কর্মসূচির আওতায় সপ্তাহজুড়ে ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন উপযুক্ত স্থানে এবং স্থানীয় বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers