বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

শিক্ষা

নোবিপ্রবিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি ৩১ মে , ২০২৬, ১২:৪২:৫৩

95
  • ছবি : নিউজজি

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজ তাঁর ৪৫ তম শাহাদাতবার্ষিকী। আজকের এই দিনে আমরা তাঁর জন্য বিশেষভাবে দোয়া করবো। এ দেশ যখনই দিশেহারা হয়েছে তখনই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবার দেশের হাল ধরেছে। আমি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) এর চট্টগ্রাম বিভাগীয় শাখা এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers