বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

শিক্ষা

‘২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে’

নিউজজি ডেস্ক ২ জুন , ২০২৬, ১৫:২৫:৪২

114
  • ‘২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে’

ঢাকা: পবিত্র রমজান মাসে বিবেচনায় নিয়ে অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষিতে অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত অংশীজনের সাথে আলোচনা করেই নেয়া হয়েছিলো। এখন পরীক্ষার সময় এগিয়ে আনার কারণে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। প্রয়োজনে ফের অংশীজনের সাথে আলোচনায় বসা হবে।

এ সময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতেও আবার পরিবর্তন আনা যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা এসএসসি পরীক্ষা নিয়ে জনসাধারণের মতামত নিতে আবার বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে এ পরীক্ষা। তা না হলে আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে করতে। এখন আবার সবাই বলছে রোজার পরে শেষ করতে।

তিনি আরও বলেন, আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। জনসাধারণের মতামতের পাশাপাশি শিক্ষার্থীদের কারিকুলাম ও সিলেবাসও কাভার হতে হবে। এছাড়া তো এক্সাম হতে পারে না।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers