শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

শিক্ষা

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজজি ডেস্ক ৭ জুন , ২০২৬, ১১:১৪:৪৮

157
  • সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার পাঠদান শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি।

নির্ধারিত ছুটি শেষ হয় গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুনরায় খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি উপভোগ করেছে। ছুটি শেষে আজ থেকে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers