বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

শিক্ষা

‘এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই’

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৬:০৭:১২

132
  • ‘এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই’

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বিগত সরকারগুলোর আমলে শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সরকার আশাবাদী। তবে পুরো শিক্ষা কারিকুলাম কয়েক মাসের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ বছর কিছু বিষয়ে পরিমার্জন আনা হবে এবং ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম সংস্কারের লক্ষ্যে কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি, এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers