মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

শিক্ষা

নোবিপ্রবি প্রেসক্লাবের ফলচক্র অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি ১১ জুন , ২০২৬, ১৪:২৪:৪৩

132
  • নোবিপ্রবি প্রেসক্লাবের ফলচক্র অনুষ্ঠিত

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাংবাদিক সংগঠন নোবিপ্রবি প্রেসক্লাবে ‘মধুমাসের সুবাসে, মেতে উঠি উল্লাসে’ প্রতিপাদ্যে ফলচক্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি প্রেসক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এ ছাড়া শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, প্রক্টর অধ্যাপক এ এম এফ আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান,  প্রেসক্লাবের উপদেষ্টা ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক কামারুজ্জামান, কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ খান বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক সম্পর্ক ও ইতিবাচক যোগাযোগেরও একটি মাধ্যম। ফলচক্রের মতো আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, মধুমাসের দেশীয় ফল বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষক, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মুহাম্মদ গোলাম রব্বানী বলেন, বাংলার ঋতুবৈচিত্র্য ও মধুমাসের ফল দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নোবিপ্রবি প্রেসক্লাবের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন এবং মতবিনিময়ে অংশ নেন। শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers