বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

শিক্ষা

ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২৬, ১৭:০৪:৩৭

111
  • ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

ঢাকা: সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁস সংক্রান্ত আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক মামলা করে।

মামলার অভিযোগ অনুযায়ী, আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনসহ মোট ৪১ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া তার বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। সেই মামলাতেই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers