শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

শিক্ষা

বেরোবির বিজয়-২৪ হলের অফিসে কর্মকর্তা নেই, চলছে ফ্যান

বেরোবি প্রতিনিধি ৭ জুলাই , ২০২৬, ১১:৫৮:৩৫

102
  • ছবি : নিউজজি

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দায়িত্বপ্রাপ্ত সেকশন অফিসার আতিকুরজ্জামান সুমনের কক্ষে কর্মকর্তা অনুপস্থিত থাকলেও এক ঘণ্টার বেশি সময় ধরে বৈদ্যুতিক ফ্যান চলতে দেখা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে হল-সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। তবে কক্ষের ফ্যান চালু অবস্থায় দেখা যায়।

এ সময় অফিসের অন্য কর্মচারীরা জানান, তিনি কিছুক্ষণ আগে বাইরে গেছেন এবং শিগগিরই ফিরে আসবেন। ফ্যান চালু থাকার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বিদ্যুতের কাজের কারণেও ফ্যান চলছে। তবে ঘটনাস্থলের আশপাশে কোনো বিদ্যুৎকর্মীকে দেখা যায়নি।

এর আগেও একাধিকবার অফিসে গিয়ে সেকশন অফিসার আতিকুরজ্জামান সুমনকে পাওয়া যায়নি।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিসের সময়সূচি কমিয়ে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ব্যবহারে প্রয়োজনীয় সাশ্রয় নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে সেকশন অফিসার আতিকুরজ্জামান সুমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি।

বিজয়-২৪ হলের প্রভোস্ট আমির শরিফ বলেন, আমিও তাকে নিয়মিতভাবে পাই না। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানিয়েছি এবং তাকে পরিবর্তনের জন্য চিঠি দিয়েছলাম। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, তাকে (আতিকুজ্জামান সুমন) শোকজ দেয়া হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers