শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

শিক্ষা

৮ মাস পর বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেরোবি প্রতিনিধি ৮ জুলাই , ২০২৬, ১২:২২:৫৬

54
  • সংগৃহীত

বেরোবি: দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণার সময় ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশনা থাকলেও প্রায় ৮ মাস পর কেন্দ্রীয় সংসদ এ কমিটির অনুমোদন দেয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। তবে তিন পৃষ্ঠার এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি শূন্য রাখা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক মো. সজীব গাজী এবং দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ রানা এবং সহ-সভাপতির পদমর্যাদায় ছাত্রীবিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. আসমা আক্তার খুশী।

এছাড়া কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক নেতা এবং ৬ জন সাধারণ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবঘোষিত কমিটিতে সহ প্রচার সম্পাদক মো. সানজিদ সরকার স্মরণ বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হওয়ায় আমি ব্যাক্তিগতভাবে আনন্দিত। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই কমিটির মাধ্যমে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়বদ্ধতা। সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাব।

বেরোবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হওয়ায় আন্তরিকভাবে আনন্দিত। এ জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করবে। ঐক্য, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামী দিনে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে-এটাই আমার প্রত্যাশা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা দক্ষ, মেধাবী ও রানিং শিক্ষার্থীদের সমন্বয়ে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে আরও এগিয়ে নিতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি পূর্ণাঙ্গ, হল, বিভাগীয় ও অনুষদভিত্তিক কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানো হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers