বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

শিক্ষা

‘২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় চালু হবে এমন তথ্য সত্য নয়’

নিউজজি ডেস্ক ২১ জুলাই , ২০২৬, ১২:৪১:৪৮

129
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে—এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে সেটিকে সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে 'আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি'র নামে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কিন্তু এ ধরনের বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পৃক্ততা নেই।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers