বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

শিক্ষা

নোবিপ্রবি ও তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি ২২ জুলাই , ২০২৬, ১৩:৩২:৩০

71
  • ছবি : নিউজজি

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় (Pamukkale University) এর মাঝে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) স্বাক্ষরিত চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে, পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর। সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও বৈজ্ঞানিক সক্ষমতাকে অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একত্রে কাজে লাগানোর ভিত্তি তৈরি হলো।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তার বক্তব্যে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা, র‌্যাঙ্কিং, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষার প্রসারে এ চুক্তি ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে নতুন গতি সঞ্চার করবে এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

এ সময় নোবিপ্রবি ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এ চুক্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন, সেমিনার, সম্মেলন ও কর্মশালা আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers