বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

নিউজজি ডেস্ক ১০ আগস্ট , ২০২৬, ১১:৩৪:৫৯

116
  • সংগৃহীত

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সারাদেশে ৩১২ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এর আগে, সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশে মোট ৩০ হাজার ৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এছাড়া ৬৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

গতবার সারাদেশে মোট ৩০ হাজার ৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এছাড়া ৯৮৪ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers