বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

নিউজজি ডেস্ক ১০ আগস্ট , ২০২৬, ১৩:২৪:৫৯

109
  • সংগৃহীত

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ের কারণে ফেলের হার সবসময় বেড়ে যায়। আমি সকল বোর্ডের রেজাল্ট পর্যালোচনায় দেখেছি ইংরেজি ও গণিত এই দুটি বিষয়ে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে এখন পর্যন্ত ফেলের হার বাড়িয়ে দেয় এবং পাসের হার কমিয়ে দেয়।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ১১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers