রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিক্ষা

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা প্রতিনিধি ১৪ আগস্ট , ২০২৬, ১২:৫৩:৩৫

83
  • কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নিয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন, সিএসই বিভাগের সিনিয়র প্রফেসর ড. এম. এম. এ. হাসেম এবং মানবিক বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রাজিয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers