বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

নিউজজি ডেস্ক ৫ অক্টোবর , ২০২৬, ১৬:৪২:১০

221
  • ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

ঢাকা: রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ওসি মো. নাসীরুল ইসলাম চ্যানেল 24কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট তদন্ত করছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করছে পুলিশের সিটিটিসি ইউনিট ও থানা পুলিশ।

ই-মেইলের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, TypicalChineseman@gmail.com ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ই-মেইলটি আসে।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers