শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

শিক্ষা

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

নিউজজি ডেস্ক ৩১ অক্টোবর , ২০২৬, ১৩:১৭:৪৪

321
  • ছবি : সংগৃহীত

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৬১.৮০ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রামে গড় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।

পাসের হারে তৃতীয় অবস্থানে ময়মনসিংহ। এ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

পঞ্চম অবস্থানে থাকা কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ; ষষ্ঠ দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ; সপ্তম রাজশাহী ৪৫ দশমিক ০৬ শতাংশ। অষ্টম অবস্থানে থাকা যশোর বোর্ডে পাস করেছে ৪৪ দশমিক ৯২ শতাংশ।

পাসের হারে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবার সবার নিচে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ৪৫ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৫৫ জনই ফেল করেছে।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফল

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers