বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিনোদন

ঐশ্বরিয়া কত পেয়েছিলেন পাকিস্তান প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতে যোগ দিয়ে

নিউজজি ডেস্ক  মে ১২, ২০২৫, ১৮:০০:০৩

194
  • ছবি: সংগৃহীত

ঢাকা : ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্ত পাকিস্তানের সাবেক প্র্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  তার নিমন্ত্রণে ২০০৮ সালে পাকিস্তানে গিয়েছিলেন এ বলিউড অভিনেত্রী।  যোগ দেন প্রাইভেট পার্টিতে।  এর জন্য পারিশ্রমিক হিসেবে ১০ কোটি রুপি পেয়েছিলেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ২০০৮ সালে আসিফ আলি জারদারি যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখনই সেদেশে গিয়ে পারফর্ম করেন ঐশ্বরিয়া। এর জন্য নাকি ১০ কোটি রুপি পেয়েছিলেন তিনি।

সাবেক বিশ্ব সুন্দরীর বড় ফ্যান জারদারি। তার অনুরোধেই এ পারফরম্যান্স করেন তিনি। বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কোনো ছবি বা ভিডিও তোলায় কড়া নিষেধাজ্ঞা ছিল। তাই কোনো প্রমাণ নেই। পরে নাকি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ ঐশ্বর্যের এই বিশেষ পারফরম্যান্সের কথা ফাঁস করে দেন।

বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়ার পর থেকেই বলিউডে কাজ শুরু করেন ঐশ্বরিয়া। করেন হলিউডেও কাজ।  একসময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের খবরে সরগরম ছিল গোটা বলিউড। কিন্তু ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় তার।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers