বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

বিনোদন

প্রকাশ পেল রক ব্যান্ড আর্বোভাইরাসের ‘ক্রোধ’

নিউজজি প্রতিবেদক  মে ১৯, ২০২৫, ১৩:৪৪:১২

3K
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় রক ব্যান্ড আর্বোভাইরাস তাদের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম “রিপাবলিক অব আর্বোভাইরাস”-এর পঞ্চম গান “ক্রোধ”-এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করেছে ৮ মে।

নিজস্ব রক সাউন্ড ও ভাবনাপ্রবণ ভিজ্যুয়াল উপস্থাপনার জন্য পরিচিত এই ব্যান্ডটি আবারও প্রমাণ করেছে কেন তারা বাংলা রক মিউজিকের অন্যতম পথপ্রদর্শক। "ক্রোধ"-এর ভিডিওতে ব্যান্ডের শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি উঠে এসেছে এক তরুণের মানসিকভাবে ভেঙ্গে পরার গল্প, গানটি ভালোবাসা ও প্রতারিত হওয়ার জটিল আবেগকে ছুঁয়ে যায়, এবং আর্বোভাইরাসের সৃষ্টিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে নতুন মাত্রা যোগ করেছে।

সুহার্তো শেরিফ গানটির প্রযোজক, সুরকার এবং সুরসংযোজক হিসেবে কাজ করেছেন। গানের কথা লিখেছেন সুহার্তো শেরিফ এবং মুন্তাসির মামুন।

বর্তমান lineup-এ আছেন: সুহার্তো শেরিফ , মুন্তাসির মামুন, সায়েমুল ইসলাম, সামস আলিম বিশ্বাস, শাহান কামাল, এবং নিলয় বিশ্বাস।

মিউজিক ভিডিও টির পরিচালনার দায়িত্তে ছিলেন মারুফ রাইহান।

“ক্রোধ” এখন শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং ইউটিউবসহ সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers