শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিনোদন

ভারতীয় অভিনেত্রী তৃপ্তি মিত্রের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক  মে ২৪, ২০২৫, ১৩:৪৮:১২

97
  • সংগৃহীত

ঢাকা: তৃপ্তি মিত্র ছিলেন বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং শম্ভু মিত্রের স্ত্রী যিনি নাটক পরিচালনার জন্য খ্যাত ছিলেন এবং ১৯৪৮ সালে বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। তিনি যুক্তি তক্কো আর গপ্পো, ধরতি কে লাল ইত্যাদি সিনেমায় অভিনয় করেছিলেন।

তৃপ্তি মিত্রের ডাকনাম তৃপ্তি ভাদুড়ী। তিনি ১৯৬২ সালে সংগীত নাটক একাডেমী পুরস্কার অর্জন করেন যা গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পীদের প্রদান করে সংগীত নাটক একাডেমী এবং ১৯৭১ সালে পদ্মশ্রী পুরস্কার পান।

তৃপ্তি মিত্র ১৯২৫ সালের ২৫ অক্টোবর ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশুতোষ ভাদুড়ী এবং মাতার নাম শৈলবালা দেবী। ১৯৪৫ সালের ডিসেম্বরে শম্ভু মিত্রের সাথে তার বিয়ে হয়। তার কন্যা শাঁওলি মিত্র একজন অভিনেত্রী।

১৯৪৮ সালে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র তাদের নিজেদের নাট্যদল বহুরূপী প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৫৯ সালে ঢাকায় "জাগো হুয়া সাভেরা" নামের উর্দু সিনেমায় অভিনয় করেন যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির উপর ভিত্তি করে নির্মিত হয়। তিনি ১৯৮৯ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন