বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিনোদন

রুমির কথায় মিলন-রিমির “মন রে ওরে মন”

নিউজজি প্রতিবেদক  জুলাই ২০, ২০২৫, ১৮:১৪:৩১

849
  • রুমির কথায় মিলন-রিমির “মন রে ওরে মন”

নতুন একটি গান গেয়ে দর্শক শ্রোতাদের কাছে সারা ফেলেছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলন ও সানজিদা রিমি। ‘মন রে ওরে মন’ শিরোনামে প্রথমবারের মতো গেছেন এই জুটি।

গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার মামুন আপনান রুমি। মিলনের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

ঢোল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির ভিডিও চিত্রে মিলনের বিপরীতে অভিনয় করেছেন তানজিল লিয়া।

সঙ্গীতশিল্পী মিলন বলেন, সুন্দর রোমান্টিক কথায় গানটি প্রকাশের পর থেকে দর্শক শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছি। গানটি সবাইকে শুনে আসতে অনুরোধ রইল।

সানজিদা রিমি বলেন, মিলন ভাইয়ের সাথে এমন একটি গান গাইতে পেরে খুব ভালো লাগল। আশা করি গানটি শ্রোতারা পছন্দ করবেন।

গীতিকার মামুন আপনার রুমি বলেন, গানের কথাগুলো লিখে যখন মিলন ভাইকে পাঠাই তিনি সঙ্গে সঙ্গে চমৎকার সুর করলেন। এমএমপি রনির সঙ্গীতায়োজনে সুন্দর ভাবেই তৈরি হয়ে যায় গানটি। আশা করছি এবারের গানটি বছরের অন্যতম গান হিসেবে শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers