বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ভালুকের আক্রমণে গুরুতর আহত সংগীতশিল্পী কুরাতুলাইন

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৫, ২০২৫, ১৭:৫২:৫৭

169
  • ভালুকের আক্রমণে গুরুতর আহত সংগীতশিল্পী কুরাতুলাইন

ভালুকের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ। কিউবি নামে অধিক পরিচিত এই  সংগীতশিল্পী গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামি ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়।

এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিপোর্টে দেখা গেছে যে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে কেবল তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে। হামলার পরপরই কিউবিকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জখম পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কে-২ অ্যাডভেঞ্চার ক্লাব নিশ্চিত করে, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers