সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিনোদন

আমি সুস্থ আছি, সড়ক দুর্ঘটনার খবর মিথ্যে: কাজল আগারওয়াল

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৪:০৭:৩৮

288
  • আমি সুস্থ আছি, সড়ক দুর্ঘটনার খবর মিথ্যে: কাজল আগারওয়াল

দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যমে কাজল স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে আছেন।

তিনি লিখেছেন, আমাকে ঘিরে গুজব রটেছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! এটি সম্পূর্ণ মিথ্যে। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না।

কাজল ২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এবং তেলুগু ও বলিউডের একাধিক ব্লকবাস্টার সিনেমায় খ্যাতি অর্জন করেন। তিনি সাম্প্রতিককালে ‘কান্নাপ্পা’ সিনেমায় অভিনয় করেছেন এবং সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, ও ‘রামায়ণ’।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers