শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

বিনোদন

যে নায়ক জন্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা

নিউজজি ডেস্ক  সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৮:২৩:৫৯

105
  • ছবি: সংগৃহীত

ঢাকা : মোহরার সেই বৃষ্টিতে ভেজা অক্ষয়- রাভিনার প্রেমের সাক্ষী বহু সিনেপ্রমীরা। টিপ টিপ বরষা পানি গানটি তো সেই সময় রেকর্ড তৈরি করেছিল। ভেজা হলুদ শাড়িতে  রাভিনার উচ্ছ্বল যৌবনে কাত হয়েছিল পুরুষমহল। রাতারাতি ফ্যান বেড়ে তিনগুণ।

কিন্তু সেই গানে  রাভিনার ভেজা শরীর দেখেছেন, অনেকে। অক্ষয়ের উন্মাদ প্রেমও দেখেছেন। কিন্তু দুজনের হৃদয় জুড়ে যে বেদনার চোরাস্রোত বয়ে যাচ্ছিল, তা কজনই বা টের পেয়েছিল। কিন্তু এর পরই ঘটল বলিউড কাঁপানো এক ঘটনা। যা কিনা আজও নাড়া দিয়ে যায়  রাভিনাকে।

সময়টা নয়ের দশক। অক্ষয় কুমার ও  রাভিনা ট্যান্ডন তখন প্রেমেমত্ত। তাঁদের প্রেম গোটা বলিউডের গুঞ্জনপাড়ায় সুপারহিট। এমনকী, খিলাড়িও কা খিলাড়ি ছবির সময় যখন রেখা নজর গেল অক্ষয়ের দিকে।

তখনও রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন রাভিনা। অক্ষয়কে তো চোখে হারাতেন সেই সময়। কিন্তু হঠাৎই অক্ষয় ও  রাভিনার প্রেমে লাগল কুনজর। রাতারাতি প্রায়  রাভিনার সঙ্গে ব্রেকআপ করলেন অক্ষয়।

শোনা যায়, এরপরই নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন  রাভিনা। বেশ কিছুদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন রবিনা। তাঁর কথায়, আত্মহত্যা নয়, বরং ডায়েরিয়া হয়েছিল তাঁর। তবে  রাভিনার ঘনিষ্ঠরা কিন্তু এই আত্মহত্যার খবরকেই সিলমোহর দিয়েছেন।

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers