বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

বিনোদন

অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

নিউজজি ডেস্ক  অক্টোবর ১১, ২০২৫, ১৯:০১:৪৪

192
  • ছবি: সংগৃহীত

ঢাকা : বলিউড হোক বা টলিউড, ৯০ দশকের প্রজন্ম হোক বা বর্তমান সবাই তাকে এক নামে চেনে তিনি হলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না। এমনকি ৮৩ বছর বয়সেও একইভাবে কাজ করে চলেছেন 'বিগ বি'।

প্রতি বছর ১১ অক্টোবর এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’

রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’

স্মরণীয় যে, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় এই শহরে তিনি চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তবে সেই 'ভারী কণ্ঠস্বরই' পরে তার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন তার 'ভুবন সোমে' ছবিতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন।

সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যদিও সাফল্যের শিখরে পৌঁছানো রাতারাতি হয়নি। ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers