বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

বিনোদন

আজ রবি কলট্রেনের মৃত্যুবার্ষিকী

নিউজজি ডেস্ক  অক্টোবর ১৪, ২০২৫, ১৩:১৮:৩২

307
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৪ অক্টোবর স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা।

জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

২০২১ সালে হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা যারা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়ত আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়ত আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।

হয়ত ঠিকই বলেছিলেন কলট্রেন। তার মৃত্যুর খবর শুনে হয়ত অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।

নিউজজি/হাআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers