শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিনোদন

অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা ধর্মেন্দ্র

নিউজজি ডেস্ক  নভেম্বর ১০, ২০২৫, ২০:৫৮:৪২

88
  • ছবি: সংগৃহীত

ঢাকা : মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পা দেবেন। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি হয়েছিল।

ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ষাটের দশকে তিনি সাধারণ মানুষের জীবনের গল্পভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য প্রাথমিক ছবি হলো ‘অনপঢ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ ও ‘আয়া সাওন ঝুম কে’।

পরে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। ‘শোলে’, ‘ধরম ভির’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’— এই ছবিগুলো তাকে স্থায়ী তারকাখ্যাতি এনে দেয়।

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত ‘তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া’ ছবিতে।

তার পরবর্তী ছবি ‘ইক্কিস’, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

নিউজজি/জেডএইচ   

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন