বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিনোদন

৩০ জানুয়ারি আসছে ‘ময়নার চর’

নিউজজি ডেস্ক  জানুয়ারী ২৩, ২০২৬, ১৬:১৯:৪৪

231
  • ৩০ জানুয়ারি আসছে ‘ময়নার চর’

নতুন বছরের প্রথম মাসের ৩০ তারিখে মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিনেমা ‘ময়নার চর’। চরের মানুষের জীবন সংগ্রামের গল্প স্থান পেয়েছে এই সিনেমায়। ভূমিহীন নদী ভাঙ্গা মানুষের অসহায়ত্ব সংগ্রাম করে বেচে থাকার নির্মমতা গল্পে এই সিনেমায় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক।

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আওতাধীন চর আব্দুল্লাহ, লম্বাখালীর চর, এই চর নদী গর্ভে জেগে উঠে। এসব চরের থাকে না কোনো দলিল, পর্চা, দাগ নাম্বার। এই সুযোগটি গ্রহণ করে জোতদার, দখলদারেরা। দখল নিয়ে হয়ে সংঘর্ষ। নানা প্রতিকুলতার মধ্যেও ভূমিহীন মানুষগুলো সংগ্রাম করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এ সমস্ত ঘটনা নিয়েই ময়নার চর গল্প এগিয়ে যায়।

সরকারি অনুদানের সিনেমা ‘ময়নার চর’-এ অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা সুষ্মি রহমান, শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লোহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদ প্রমুখ।

সুমন পারভেজ প্রযোজিত ‘ময়নার চর’পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এরই মধ্যে সিনেমার একটি গান ‘ভেসকি দিয়া চইলা গেলি পান খাওয়াইলিনা’সবার মুখে মুখে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন