শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

বিনোদন

রমজানে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’

নিউজজি ডেস্ক  ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১৮:৩২:১৪

166
  • রমজানে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’

বরাবরের মতো এ রমজানেও বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’। পয়লা রমজান থেকে প্রতিদিন বিকেল ৬টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। 

আল আমিন স্বপনের রচনা ও মামুন আব্দুল্লাহর পরিচালনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পচিালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। 

এ ধারাবাহিক প্রসঙ্গে পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন, ‘নাটকের মূল উদ্দেশ্য পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি উৎসাহিত করা।’ 

নাটকের গল্প দেখা যাবে, মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জ। এ গ্রামেই পরিবার-পরিজন নিয়ে বাস করেন আলী মাস্টার। সারা জীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন বছর আগে অবসর নিয়েছেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও এ বাড়িতে থাকে। রমজান মাস। সাহরি খাবার টেবিলে আলী মাস্টার দুটি ঘোষণা দেন- আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় যেন কোনো রান্না না করা হয়। পুরো রমজান মাসেই তিনি সাহরি এবং ইফতারের সময় একজন করে মেহমান নিয়ে আসবেন। মেহমান বলতে গরিব-দুঃখী মানুষকে বুঝিয়েছেন তিনি। এ বিষয়ে কেউ কোনো আপত্তি তুলতে পারবে না।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers