রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

বিনোদন

ভালোবাসার গল্পে সাইফ শোয়েব ও কণা, নতুন গান ‘প্রথম দেখাতে’

নিউজজি ডেস্ক  ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১৪:২৪:৫৪

425
  • ছবি: সংগৃহীত

বাংলা সংগীতাঙ্গনে নতুন সংযোজন হিসেবে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সাইফ শোয়েব ও দেশের শীর্ষ নারী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা-র নতুন মিউজিক ভিডিও ‘প্রথম দেখাতে’। রোমান্টিক ঘরানার এই গানটি প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সাইফ শোয়েব প্রখ্যাত সংগীতশিল্পী এম এ শোয়েব-এর সন্তান। সংগীত পরিবারে বেড়ে উঠলেও নিজের আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমেই তিনি গানের জগতে পথচলা শুরু করেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই শিল্পী উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ধীরে ধীরে বাংলা গানে নিজস্ব অবস্থান তৈরি করছেন।

‘প্রথম দেখাতে’ গানটিতে প্রথম দেখা থেকেই জন্ম নেওয়া ভালোবাসা, আবেগ ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে। সাইফ শোয়েবের মেলোডিয়াস কণ্ঠের সঙ্গে কণার আবেগঘন ও পরিণত গায়কী গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গানটির সংগীত পরিচালনা করেছেন মোহন ইসলাম, যিনি আধুনিক সংগীতায়োজন ও আবহের মাধ্যমে গানটিকে আরও শ্রুতিমধুর করে তুলেছেন। পাশাপাশি মিউজিক ভিডিওর চিত্রায়ণ, লোকেশন ও নির্মাণশৈলী দর্শকদের মনোযোগ কেড়েছে।

প্রকাশের পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। বিশেষ করে সাইফ শোয়েব ও কণার এই নতুন সহযোগিতাকে সংগীতপ্রেমীরা চলতি সময়ের একটি উল্লেখযোগ্য মিউজিক প্রজেক্ট হিসেবে দেখছেন।

উল্লেখ্য, সাইফ শোয়েব ধারাবাহিকভাবে নতুন গান ও ভিন্নধর্মী কাজের মাধ্যমে বাংলা সংগীতে নিজের পরিচিতি আরও শক্ত করছেন। সংগীতপ্রেমীদের প্রত্যাশা, ‘প্রথম দেখাতে’ তার সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers