শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিনোদন

ববিতার হাতে একুশে পদক-২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজজি ডেস্ক  ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১৫:৪৩:৫৯

168
  • ছবি: সংগৃহীত

ঢাকা : ২৬ ফেব্রুয়ারি: দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পেয়েছেন গুণী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। দীর্ঘ অভিনয়জীবনে দেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম এবং সংগীতে (মরণোত্তর) কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু সম্মাননা পেয়েছেন।

নৃত্যে অর্থী আহমেদ ও পালাগানে ইসলাম উদ্দিন পালাকার স্বীকৃতি পেয়েছেন। সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস সম্মানিত হয়েছেন।

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজজি/জেডএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন