শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিনোদন

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা

নিউজজি ডেস্ক   ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১৯:১১:১১

220
  • ছবি : সংগৃহীত

ঢাকা: অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

অভিনেতা বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’

আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। স্ত্রীর আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে তিনি বলেন, ‘যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মত অবস্থাতে নেই।’

আত্মহত্যার বিষয়টি নিয়ে ইকরার চাচা বিপু খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।

২০১০ সালের নয় নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন