রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

রুমির পরিচালনায় মেরির মিউজিক ভিডিও “আগুন”

নিউজজি প্রতিবেদক  এপ্রিল ১২, ২০২৬, ১৮:০০:২৭

439
  • রুমির পরিচালনায় মেরির মিউজিক ভিডিও “আগুন”

গীতিকার হিসেবে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটলেও সম্প্রতি বিভিন্ন গানের মিউজিক ভিডিও পরিচালনা করে আলোচনায় এসেছেন মামুন আফনান রুমি। ‘আগুন’শিরোনামে তার পরিচালনায় একটি গান প্রকাশের মাধ্যমে এবার যাত্রা শুরু হল সংগীতশিল্পী মেরিন মেরীর ইউটিউব চ্যানেল ‘মেরিন মেরী’।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গানটির উদ্বোধন উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন। গানচিত্রটিতে নান্দনিক ভিজ্যুয়াল উপস্থাপন উপস্থিত অতিথি ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সজিব দাশ এবং মিউজিক করেছেন জুয়েল দাশ। ‘আগুন লাগাইছো এই পরানে’এমন আবেগঘন কথায় নির্মিত গানটিতে তুলে ধরা হয়েছে ‌নতুম প্রেমের অনুভূতি।

নূহরাজ চৌধুরীর নৃত্য পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার ও আঞ্জুমান মেহজাবিন। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ।

গানটির প্রসঙ্গে সংগীতশিল্পী মেরিন মেরী বলেন, ‘প্রেমের ভিন্নধর্মী এক অনুভূতি নিয়ে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি শ্রোতারা খুব পছন্দ করবেন।’

পরিচালক মামুন আফনান রুমি বলেন, ‘এই গানের ভিডিওটি কিছুটা ব্যাতিক্রমভাবে সাজানোর চেষ্টা করেছি। দর্শকরা বেশ উপভোগ করবেন বলে বিশ্বাস করি।'

এদিকে, ‘আগুন’ সিরোনামে গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান গানটির সাথে সংশ্লিষ্টরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers