সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিনোদন

লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে শাকিরা

নিউজজি ডেস্ক  মে ১৯, ২০২৬, ২০:৪৯:৪৪

75
  • লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে শাকিরা

বিশ্বকাপের থিম সং ও ফাইনালের পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা; যার কেন্দ্রে রয়েছে শাকিরা। মঙ্গলবার তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করলেন। যেখানে তার খোলামেলা লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে।

ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালি চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। মূলত বিশ্বমঞ্চে বড় দুটি খবরের আবহেই শাকিরার এই নতুন অবতার সামনে এলো। ভক্তদের প্রসংসামূলক মন্তব্য এবং প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স। অনেকেই তার এই ফিটনেসের প্রশংসাও করেছেন।

সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে। এছাড়া, আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এমন বড় ধামাকার আবহেই তার এই গ্ল্যামারাস লুকের প্রকাশ ঘটল।

ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা সবসময়ই একটি অতি পরিচিত ও জনপ্রিয় নাম। ২০১০ সালের ঐতিহাসিক ‘ওয়াকা ওয়াকা’ ছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers