বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিনোদন

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে দীঘি

নিউজজি ডেস্ক  জুন ১, ২০২৬, ১৭:৪৪:১৩

98
  • ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে দীঘি

ঢাকা: ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। এরই মধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপ দামামা সামনে রেখেই শুরু হয়েছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও আনন্দ-উল্লাস।

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিশ্বকাপ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ‘ব্রার্জেন্টিনা’ ভক্ত হিসেবে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। 

অভিনেত্রীকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশি-সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের। নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস।

এবার এটি আগের যে কোনো সময়ের চেয়ে বড়পরিসরে হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে ছবির মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী ২০২৬ বিশ্বকাপ কে জিতবে? এ ছাড়া ছবির নিচের অংশে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’- লিখে ভক্তদের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান দীঘি।

বিশেষ করে আর্জেন্টিনার জন্য ‘লাইক’ ও ব্রাজিলের জন্য ‘লাভ’ রিঅ্যাক্টের অপশন রেখেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাসহ ৪৮ টিমের কথা উল্লেখ করেছেন তিনি।

দীঘির এই অভিনব পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া পায়। তার ভক্ত ও ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন এবং নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। তবে দীঘির পোস্টের সাড়া বিবেচনায় এগিয়ে রয়েছে ‘লাইক’। ব্রার্জেন্টিনা পরিহিত অভিনেত্রী দীঘির জার্সিতে বেশিরভাগই এসেছে আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে। অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকরা অভিনেত্রীর প্রতি বেশি সমর্থন জানিয়েছেন।

আবার অনেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি দীঘির পরনে দেখে খোঁচাও দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই দীঘির এ পোস্টটি নেটিজেনদের মাঝে ফুটবল নিয়ে এক দারুণ আমেজ তৈরি করেছে।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers