বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিনোদন

মনোজ বাজপেয়ীকে হুমকি দেওয়ার পেছনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিউজজি ডেস্ক  জুন ১, ২০২৬, ১৮:১৩:০৫

91
  • সংগৃহীত

ঢাকা : ওটিটি দুনিয়ার জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান এবং কাল্ট ক্লাসিক সিনেমা গ্যাংস অব ওয়াসিপুর-এর মতো কাজের জন্য পরিচিত অভিনেতা মনোজ বাজপেয়ী আবারও শিরোনামে এসেছেন তার নতুন সিনেমা ঘিরে। তার আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ ঘোষণা হওয়ার পর থেকেই সিনেমাটির নাম নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।

অভিযোগ ওঠে, নামটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক এবং এতে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি এতটাই গুরুতর আকার নেয় যে লখনৌয়ে পরিচালক নীরজ পাণ্ডে এবং নির্মাতাদের বিরুদ্ধে আইনি অভিযোগও দায়ের করা হয়।

এই পরিস্থিতির পর মনোজ বাজপেয়ী এক সাক্ষাৎকারে জানান, সিনেমার নাম নিয়ে এত বড় প্রতিক্রিয়া হবে তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, অনলাইনে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে ট্রল, কটূক্তি এবং হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যা তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। তার মতে, অনেকেই পুরো বিষয় না জেনে দ্রুত মন্তব্য করছে এবং অযথা বিতর্ক তৈরি করছে।

বিতর্কের মূল কারণ ছিল ‘পণ্ডিত’ শব্দকে দুর্নীতির সঙ্গে যুক্ত করা নিয়ে আপত্তি, যা ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত হানতে পারে বলে অভিযোগ করা হয়।

শেষ পর্যন্ত নির্মাতারা দ্রুত ক্ষমা চেয়ে সিনেমার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। মনোজ বাজপেয়ীও জানান, তার মতে নাম বদলানো কোনো বড় বিষয় নয়, প্রয়োজনে আরও ভালো নাম সহজেই রাখা সম্ভব।

নিউজজি/জেডএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers