বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিনোদন

সাজিদের নতুন গান ‘শুনতে কি পাও’

নিউজজি প্রতিবেদক  জুন ১৫, ২০২৬, ১৬:১০:২৬

405
  • সাজিদের নতুন গান ‘শুনতে কি পাও’

ঢাকা: সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী সাজিদ মোহাম্মদের কণ্ঠে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। “শুনতে কি পাও” শিরোনামে গানটির কথা লিখেছেন আপন খান।

গানটির সুর করেছেন সাজিদ নিজেই। যার সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাফি মোহাম্মদ।

নিজের ইউটিউব চ্যানেল “সাজিদ মোহাম্মদ” থেকে গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। এর ভিডিও পরিচালনা করেছেন নাজিয়া নুর।

গানটির প্রসঙ্গে সঙ্গীতশিল্পী সাজিদ মোহাম্মদ বলেন, অনেকগুলো মৌলিক গানের অডিও প্রস্তুত করা হয়েছে। কয়েকটি গানের ভিডিও নির্মাণের কাজ চলছে। এগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আপন খানের কথায় আরও কয়েকটি গান খুব শিঘ্রই আসছে।

বিভিন্ন সময়ে সাজিদের সাথে সহশিল্পী হিসেবে গেয়েছেন কনা, খেয়া, নির্ঝর, অন্তরা কথা, প্রীতি শেখ সহ জনপ্রিয় অনেকেই। নাভেদ পারভেজের সুর ও সংগীত আয়োজনে “ভালোবাসা সোল্ড আউট” নাটকের “অনন্ত পথ” শিরোনামে কোনালের সাথে গানটিও গেয়েছেন সাজিদ।

পুরনো দিনের চলচ্চিত্রের বেশ কয়েকটি গান গেয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটেছিল সজিদ মোহাম্মদের। ৮০ কিংবা ৯০ দশকের গানকে নতুন রূপে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি নিয়মিত নিজের মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সঙ্গীতশিল্পী।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers