বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিনোদন

কাজল আমির প্রসঙ্গে বলেন ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ

নিউজজি ডেস্ক  জুন ১৬, ২০২৬, ১৮:৫০:০১

149
  • কাজল আমির প্রসঙ্গে বলেন ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ

ঢাকা: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্য লেখক। বলিউডে নিখুঁত কাজের প্রতি তার একাগ্রতার জন্য তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও ডাকা হয়।

তিন দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ও সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয় করেছেন।

অন্যদিকে পারিবারিক জীবনে রোমাঞ্চকর অভিনেতা। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এখন নতুন করে চলছে প্রেম। এর আগে মিস্টার পারফেকশনিস্ট ৬০ বছরের জন্মদিনে নিজেই ঘোষণা করেছিলেন বান্ধবীর কথা।

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করবেন তিনি।

সম্প্রতি প্রায় ২৫ বছর পূর্ণ হয়েছে ‘লগান’সিনেমা মুক্তি পাওয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর, আমির খানসহ অন্যান্য কলাকুশলী।

এদিন অনুষ্ঠানে বলিউডের অনেক তারকাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, কাজল, জুহি চাওলার মতো তারকারা। সেই অনুষ্ঠানে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই এসেছিলেন আমির খান।

ডিভোর্স হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো আমির খানের। পরিচালক কিরণ রাও ও রিনা দত্তও এসেছিলেন সেই অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন আমির খানের দীর্ঘদিনের বন্ধু কাজলও।

মঞ্চে উঠে কাজল বলেন, আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়  তার প্রযোজনা সংস্থা প্রমাণ করেছে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ওর রুচি অসাধারণ। নারীদের পছন্দের ক্ষেত্রেও ওর রুচি ভালো।

এ কথা শুনে মিস্টার পারফেকশনিস্ট হেসে ফেলেন। সবাই হাততালিও দেন। আমির খানের বিয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্ত অনুরাগীরাও। সবাই মুখিয়ে আছেন  গৌরীর সঙ্গে আমির খানের নতুন জীবন শুরুর মুহূর্তের সাক্ষী থাকতে।

নিউজজি/জেডএইচ/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers