বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিনোদন

আজ শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ

নিউজজি ডেস্ক  জুলাই ৮, ২০২৬, ১৬:৫৯:১৫

82
  • আজ শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ

ঢাকা: নতুন নেতৃত্বকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। আজ শপথগ্রহণে মধ্যে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।  শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় বলেন, শপথবাক্য কে পাঠ করাবেন এটা এখনো বলা যাচ্ছে না। তবে নিয়মানুযায়ী বিদায়ী সভাপতি শপথবাক্য পাঠ করাবেন নয়তো নির্বাচন কমাশনার শপথবাক্য পাঠ করাবেন। আজ আমরা ২১ জন শপথ নিব।

এদিকে আজ শপথবাক্য অনুষ্ঠানকে কেন্দ্র করে এফডিসিতে উপস্থিত থাকবেন দেশের চলচ্চিত্রের বহু অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্বাচনে জয়ী সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আজ আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। শপথের মধ্য দিয়েই আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তারা।

নির্বাচনে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ২১৬ ভোট (নির্বাচিত), ডিএ তায়েব ২৬০ ভোট (নির্বাচিত), নূতন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, এই পদে রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠিক সম্পাদক পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট এবং সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট, এই পদে পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর , এই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে ইউসুফ খান ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট, তবে এই পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল, তিনি পেয়েছেন ২২১ ভোট। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন- আলী রাজ ,কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩ জুলাই) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিএফডিসি প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এরপর রাতভর নিখুঁতভাবে ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers