বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিনোদন

৭ বছরের অপেক্ষার শেষে সন্তানসুখ সুস্মিতার

নিউজজি ডেস্ক  জুলাই ৯, ২০২৬, ১২:৩৪:৩৩

77
  • সংগৃহীত

ঢাকা: গত ৬ জুলাই মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। সমাজমাধ্যমের পাতায় নিজেই দিয়েছিলেন সুখবর। কিন্তু, প্রকাশ্যে আনেননি, ছেলে হয়েছে না মেয়ে। তার স্বামী শুভাশিস দে জানিয়েছিলেন, ৯ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরে তবেই জানাবেন সবটা। কথা রেখেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সকাল সকাল সমাজমাধ্যমেই জানালেন যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। নাম কী রাখলেন?

বৃহস্পতিবার সমাজমাধ্যমে শুভাশিসের সঙ্গে মাতৃত্বকালীন ফোটোশুটের একটি ছবি ভাগ করে নিয়েছেন সুস্মিতা। ছবিতে স্পষ্ট তার স্ফীতোদর। সেখানেই লিখলেন, “আমাদের ছোট্ট পুত্রসন্তান, সিডো। তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ।” সেই সঙ্গে অনুরাগীদের কাছে একরত্তির জন্য আশীর্বাদও চেয়ে নিয়েছেন। লেখেন, “আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভাল মানুষ হয়ে উঠুক— এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”

প্রসঙ্গত, সুস্মিতার সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তাঁর দ্বিতীয় বিয়ে ভাঙা এবং আবার নতুন করে সংসার পাতা নিয়েও আলোচনার শেষ ছিল না। কিন্তু কোনও সময়েই সন্তান আসার খবর নিশ্চিত করেননি তিনি। বরাবরই এড়িয়ে গিয়েছেন।

শেষপর্যন্ত, গত সোমবার, সন্তান আসার খবর সমাজমাধ্যমে জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘‘২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’’ বরাবরই মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন সুস্মিতা। সন্তানের জন্মের পরে খুবই উচ্ছ্বসিত সুস্মিতা এবং শুভাশিস।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers