বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিনোদন

নতুন স্ত্রীকে বিরল উপহার দিলেন আমির

নিউজজি ডেস্ক  জুলাই ৯, ২০২৬, ১৩:৫৬:২৯

96
  • সংগৃহীত

সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই)  ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ে করতেই আলোচনায় এসেছে নতুন স্ত্রীকে দেয়া আমির খানের উপহারের বিষয়টি।

জানা গেছে, বিয়েতে নতুন স্ত্রীকে এক অমুল্য ও বিরল উপহার দিয়েছেন এই বলিউড অভিনেতা।

আমির খান তার স্ত্রীকে দিয়েছেন এমন এক আংটি যাতে থাকা বিরল প্রাকৃতিক রুবি আনা হয়েছে মাদাগাস্কার থেকে। এছাড়া এতে রয়েছে ৪০টি হীরা এবং শতাধিক কারিগরের দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজ।

বর্তমানে গৌরীর বিয়ের আংটিটি এখন বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক এই পরিবেশ থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।

২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন 'বিব্লান্ট'-এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক দিক থেকেও গৌরীর পরিচয় বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।

৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। পরবর্তীতে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers