বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

বিনোদন

অবশেষে পর্দায় ফিরছেন টলিউডের ‘বস’ জিৎ

নিউজজি ডেস্ক  জুলাই ৯, ২০২৬, ১৫:৩০:০৬

68
  • অবশেষে পর্দায় ফিরছেন টলিউডের ‘বস’ জিৎ

ঢাকা: ২০২৪ সালে ‘বুমেরাং’ ছবিতে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল টলিউডের ‘বস’ জিৎ-কে। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ দুটো বছর। প্রিয় সুপারস্টারকে আবার কবে অ্যাকশন প্যাকড অবতারে প্রেক্ষাগৃহে দেখা যাবে, তার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। অবশেষে অবসান ঘটল সেই দীর্ঘ প্রতীক্ষার। অবশেষে প্রকাশ্যে এল জিতের বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর নতুন মুক্তির তারিখ।

বাংলা সিনেমা যখন ছকভাঙা কনটেন্টের খোঁজে ব্যস্ত, তখন মূলধারার লার্জার-দ্যান-লাইফ বাণিজ্যিক ছবির অন্যতম কাণ্ডারী হিসেবে জিৎ যে আজও এক ও অদ্বিতীয়, তা ফের প্রমাণ করতে চলেছে এই ছবি। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বীর নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন টলিউড সুপারস্টার। তবে এই ছবির রিলিজ মে মাসেই হওয়ার কথা ছিল। তবে ঝলক প্রকাশ্যে আসার কয়েকদিন পরেই জানিয়ে দেওয়া হল জিতের ছবি মুক্তি পাচ্ছে না।

কী ঘটেছিল?

প্রথমে ঘোষণা করা হয়েছিল, চলতি বছরের ২৭ মে মহাসমারোহে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিপ্লবী অনন্ত সিংয়ের বেশে জিতের দুর্দান্ত লুক এবং টিজার প্রকাশ্যে আসতেই উন্মাদনার পারদ চড়েছিল আকাশছোঁয়া। কিন্তু সিনেমা মুক্তির ঠিক বারো দিন আগে আচমকাই আসে এক মন খারাপ করা খবর। প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত ২৭ মে মুক্তি পাচ্ছে না ছবিটি। জানানো হয়েছিল, ছবির পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্স-এর বেশ কিছু টেকনিক্যাল কাজ বাকি থেকে যাওয়ার কারণেই এই সাময়িক পিছুটান।

ছবি পিছিয়ে যাওয়ায় মন ভেঙেছিল জিৎ-ভক্তদের। তবে সেই ক্ষতে প্রলেপ পড়ল আজ, ৯ জুলাই। আজ টলিউডের অন্যতম জনপ্রয় অভিনেতা টোটা রায়চৌধুরীর জন্মদিন। এই ছবিতে তিনিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত চরিত্রে অভিনয় করছেন। আর তাঁর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই সোশাল মিডিয়ায় ছবির একটি ধামাকাদার নতুন পোস্টার শেয়ার করল প্রযোজক সংস্থা। আর সেই সঙ্গেই ঘোষণা করা হল নতুন রিলিজ ডেট। আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’।

স্বাভাবিকভাবেই, ছবির বিষয়ের সঙ্গে স্বাধীনতা দিবসের এই যোগসূত্র সিনেমাটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। দেশাত্মবোধের চাদরে মোড়া এক দুর্দান্ত বাণিজ্যিক অ্যাকশন ড্রামা দেখতে আগস্টের মাঝামাঝি যে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, দুই বছর পর জিতের এই রাজকীয় প্রত্যাবর্তন বক্স অফিসে ঠিক কতটা ম্যাজিক তৈরি করতে পারে! টিভি নাইন

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers