বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

ধর্ষণের মামলায় গ্রেপ্তার পিএ, কী বললেন শ্রাবন্তী?

নিউজজি ডেস্ক  জুলাই ১৪, ২০২৬, ১১:৪৮:২২

81
  • সংগৃহীত

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হাওড়ার এক যুবক। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে রোববার রাতে গ্রেপ্তার হয়েছেন অর্ঘ্য মুখোপাধ্যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। বিষয়টি মানছেন অভিনেত্রীও।

তিনি জানান, একটি ইভেন্ট সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির কঠিন শাস্তি চেয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়। তিনি তার পরিচিত এক মহিলাকে চ্যাটার্জিহাট থানা এলাকায় তার বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গত ১২ জুন, নিগৃহীতা তরুণী চ্যাটার্জিহাট থানায় অর্ঘ্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলায় পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি একটি ইভেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্যকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়েছিলেন। ব্যক্তিগত ভাবে তিনি অর্ঘ্যকে নিয়োগ করেননি। এই ঘটনার বিষয়ে তিনি কিছু জানেনও না।

তবে তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন মহিলা হয়ে চাইছি, যদি ও (অর্ঘ্য) সত্যিই এই কাজ করে থাকে, তাহলে ওর যেন কঠিন শাস্তি হয়। আইনের উপর আমার ভরসা রয়েছে।’

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, এই ঘটনা জানার পরেই তিনি অর্ঘ্য মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে তাঁর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ থেকে খারিজ করছেন। এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট ইভেন্ট সংস্থাকেও পদক্ষেপ করার আবেদন করেছেন। -এই সময়

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers