বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

আমি প্রতারণা করিনি: প্রভা

নিউজজি ডেস্ক  জুলাই ১৫, ২০২৬, ১৪:০০:৫৯

66
  • সংগৃহীত

ঢাকা: ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবন ও অতীতের একটি আলোচিত অধ্যায় নিয়ে কথা বলেছেন। দীর্ঘদিনের নানা গুঞ্জন ও ভুল ধারণার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, কোনো ঘটনার পেছনে অনেক অজানা বিষয় থাকতে পারে, যা সবাই জানেন না। নিজের বক্তব্যে তিনি জানান, একটি সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে যাওয়ার আগে প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে তিনি বিষয়টি থামানোর চেষ্টা করেছিলেন। পরিবার ও যার সঙ্গে তার বাগদান হয়েছিল, সবার সঙ্গেই তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন বলে জানান এই অভিনেত্রী।

‘মুরুব্বিরা মিলেই যেহেতু কথাবার্তা বলছিলেন। একটা পুরো সময় ছিল যখন আমার ফ্যামিলি এগেইন্সটে ছিল। কারণ ওই সময়ে ব্রোকেন ফ্যামিলি থেকে আসা একটা ছেলে, স্বভাবতই আসলে কেউ চায় না। এখন আমরা দেখি আমাদের অনেক ফ্রেন্ডরা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে, কিন্তু বাচ্চাগুলো অনেক মানুষের মতো মানুষ হয়েছে।’

এনগেজমেন্টের পর সম্পর্ক ভাঙার কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এনগেজমেন্ট হয়ে যাওয়া একটা জিনিসকে ভাঙা, সেটা সহজ ছিল না। আমাদের তো অনেকদিনের একটা গ্যাপ ছিল, প্রায় ৯-১০ মাসের। ব্রেকআপ-প্যাচআপ যেই সেগমেন্টটাকে বলে ছিল।’তার কথায়, ‘বাট ওই সময় একদম লম্বা গ্যাপ ছিল এবং ওই সময় আমার সাথে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সাথে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই আসলে অনেক ক্লিয়ার ছিল। একদম হুট করে ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট বললাম আমি এটা করে ফেলেছি, এরকম কোনো কিছু না।’

সমালোচকদের উদ্দেশে নিজের মানসিক অবস্থা তুলে ধরে প্রভা বলেন, ‘এক্সপ্লেনেশন করার কিছুই নাই। কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে, হয় না যে ওরা আমাকে আমার জায়গাতে, ওরা ওদেরকে রেখে ফিল করতে পারে। ওরা অলরেডি জানে, আই হ্যাভ বিন থ্রু আ লট। এতটুকুই জাস্ট, আমি আসলে প্রতারণা করিনি। ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট ফোন দিয়ে বলি নাই, বা সে উঠে পত্রিকা খুলে দেখেনি যে আই গট ম্যারিড।’

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers