বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

২৫ বছর পর থিয়েটারে ফিরছেন নওয়াজুদ্দীন

নিউজজি ডেস্ক  জুলাই ১৫, ২০২৬, ১৪:০২:১৯

79
  • সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২৫ বছর পর আবারও নাট্যমঞ্চে ফিরতে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী। ‘নাকাব’ নাটকের মাধ্যমে নিজের অভিনয় জীবনের শুরুর অধ্যায়ে ফিরে আসছেন তিনি। এরই মধ্যে নাটকটির মঞ্চায়নের প্রস্তুতিও শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নাটকের দলের সঙ্গে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করছেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিকাগো সফরের একটি ছবি শেয়ার করেছেন নওয়াজুদ্দীন। সেখানে ‘নাকাব’ নাটকের দলের সদস্যদের সঙ্গে তাকে দেখা যায়। এ সফরে তার সঙ্গে রয়েছেন মেয়ে শোরা সিদ্দিকীও। ছবির ক্যাপশনে তিনি জানান, ‘নাকাব’ দলের সঙ্গে শিকাগোর উদ্দেশে যাত্রা করেছেন।

নওয়াজুদ্দীনের কাছে নকাব শুধু একটি নতুন নাটক নয়, বরং অভিনয়ের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়। মুম্বাইয়ে প্রতিষ্ঠা পাওয়ার আগে দীর্ঘদিন নাট্যমঞ্চে কাজ করেছেন তিনি। বিভিন্ন কর্মশালা, অনুশীলন ও নাটকে অভিনয়ের অভিজ্ঞতাই তার অভিনয়জীবনের ভিত্তি গড়ে দেয়।

পরবর্তীতে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় গ্যাংস অব ওয়াসেপুরসহ তার অভিনীত একাধিক চলচ্চিত্র ও ধারাবাহিকে।

সিনেমা ও ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেও নাটকের প্রতি নিজের ভালোবাসা যে এতটুকু কমেনি, ২৫ বছর পর মঞ্চে ফেরার সিদ্ধান্তে সেটিই স্পষ্ট হয়েছে। দর্শকের সামনে সরাসরি অভিনয়ের এই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নওয়াজুদ্দীন।

এদিকে, ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখেন অভিনেতা। তবে এবার শিকাগো সফরে মেয়ে শোরা সিদ্দীকীকেও সঙ্গে নেওয়ায় সেই মুহূর্তের ঝলক ভক্তদের নজর কেড়েছে।

প্রায় আড়াই দশক পর প্রিয় অভিনেতাকে আবার নাট্যমঞ্চে দেখতে মুখিয়ে আছেন নাট্যপ্রেমী ও তার অনুরাগীরা।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers