বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিনোদন

রিয়েলিটি শো’র প্রধান বিচারক মোশাররফ করিম

নিউজজি ডেস্ক  জুলাই ১৫, ২০২৬, ১৫:৩৩:২০

90
  • রিয়েলিটি শো’র প্রধান বিচারক মোশাররফ করিম

প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস এবং ভেতরের সৌন্দর্য উদযাপনের অন্যতম জনপ্রিয় মঞ্চ ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’ এর গ্র্যান্ড ফিনালে বা ফাইনাল রাউন্ড-এর প্রধান বিচারক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।

প্রধান বিচারকের দায়িত্বপ্রাপ্ত মোশাররফ করিম বলেন, ‘প্রতিভা এমন এক জিনিস, সেইটা সুযোগ না পেলে তুলে ধরা যায় না। মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সেই কাজটাই করছে। নতুনদের সুযোগ করে দিচ্ছে। এইটা অসাধারণ এক উদ্যোগ।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নতুনদের সুযোগ না দিলে সংস্কৃতি অঙ্গনে শূন্যতা সৃষ্টি হবে। আর সেই কাজটাই বিভিন্ন আয়োজনের মাধ্যমে করতে হবে। তবেই তো অনেকের মাঝে লুকায়িত প্রতিভা বিকশিত হবে।’

উল্লেখ্য, স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল হাজারো প্রতিযোগীকে নিয়ে। সেখান থেকে গ্রুমিং এর মাধ্যমে ৩০জন প্রতিযোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সেরা ১৫জন। সেখান থেকে সেরা ৮জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়াক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ীদের।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers