রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

বিনোদন

আর্টিস্ট ক্লাবে বিশেষ সঙ্গীত সন্ধ্যা বৃহস্পতিবার

নিউজজি ডেস্ক  জুলাই ২৯, ২০২৬, ১১:৫৬:৩৫

104
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জি। তার বাংলাদেশ সফর উপলক্ষে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর আর্টিস্ট ক্লাবে একটি বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে সুমনা চ্যাটার্জি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর-এর জনপ্রিয় গানও পরিবেশন করবেন।

আসামের শিলচরে জন্মগ্রহণকারী সুমনা চ্যাটার্জি ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত। পারিবারিক পরিবেশেই তার সঙ্গীতজীবনের সূচনা। পরবর্তীতে কলকাতায় প্রখ্যাত সঙ্গীতগুরুদের কাছে তালিম নিয়ে নজরুলসংগীত, আধুনিক বাংলা গান এবং বাংলা চলচ্চিত্রের গানে নিজস্ব স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন।

২০০৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোর মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, মঞ্চানুষ্ঠান এবং আন্তর্জাতিক পরিবেশনায় নিয়মিত অংশ নিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। সুরের মাধুর্য, কণ্ঠের বৈচিত্র্য এবং আবেগঘন পরিবেশনার জন্য দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি সমানভাবে সমাদৃত।

আর্টিস্ট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি ও বাংলা গানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers