রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

বিনোদন

২ আগস্ট প্যারিসে মঞ্চ মাতাতে আসছেন জেমস

নিউজজি ডেস্ক  জুলাই ২৯, ২০২৬, ১৩:৫৬:৪৫

79
  • সংগৃহীত

আগামী ২ আগস্ট  ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ‘শাহ গ্রুপ’ ও ‘অফিওরা’র যৌথ উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ সার্সেলস শহরে আয়োজিত এ মেগা উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।

আয়োজকরা জানান, ২ আগস্ট (রোববার) সার্সেলসের স্টেড এমিল জোলা প্রাঙ্গণে (১৭ Rue Emile Zola, 95200 Sarcelles) উৎসবটি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।

জেমসের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশন করবেন। দেশীয় সংগীত, সংস্কৃতি ও উৎসবের আবহে দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

মেগা ইভেন্টের অন্যতম আয়োজক ও শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী শাহ আলম বলেন,

ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিয়ে আনন্দ ভাগাভাগির পাশাপাশি এখানে থাকবে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ। বিশ্বের বুকে বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরাই আমাদের এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি ফ্রান্সে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার-পরিজনকে উৎসবে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা সার্সেলসের অফিওরা এবং প্যারিসের আলফা ওমেগা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া উৎসবের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers